
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ১১দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) বিকেলে নালিতাবাড়ী শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকরী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন বিএসসি, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, শেরপুর জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের নালিতাবাড়ী উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।
বক্তারা বলেন, সীমান্তে ভারতীয় বাহিনী যেভাবে জোরপুর্বক ভারতীয় নাগরিকদের ধরে এনে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করে সীমান্তে সংযত আচরণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানানোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। কোনো অবস্থাতেই দেশের সার্বভৌমত ক্ষুন্ন হতে দেওয়া হবে না। তারা সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশ ও র্যালিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
টিআর
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত