
এক পাকিস্তানি গুপ্তচরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজস্থানের পুলিশ। ওই গুপ্তচর ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন বলে দাবি করা হয়েছে।
রাজস্থান পুলিশ বলছে, বারমেরে এলাকা থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক সক্রিয় সদস্য ধরা পড়েছে। আটক হওয়া ব্যক্তিকে জয়পুরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাজস্থান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে দ্বিতীয়বার পাক গুপ্তচর ধরা পড়ল।
চলতি মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াডের (নাসিক ইউনিট) হাতে ধরা পড়ে আরও এক পাক চর। ওই ব্যক্তি হ্যালের কর্মী হিসেবে কাজ করছিলেন।
এদিকে, গত জুনে পাকিস্তানের দূতাবাসের দুই কর্মীকে গ্রেফতার করা হয়। তারা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিল। এদের আগেই শনাক্ত করেছিলেন ভারতীয় গোয়েন্দারা।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকে এদের ধরার জন্য ফাঁদ পাতেন গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তথ্য পাচার করা হচ্ছে বলে জানতে পারেন কর্মকর্তারা।
আবিদ হুসেন ও তাহির খান নামের দুই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপেই ফাঁদে ফেলে আটক করা হয়। ভারতীয় সেনাবাহিনীর অপেক্ষাকৃত কমবয়সী কর্মকর্তাদের টার্গেট করেছিল ওই দুই ব্যক্তি।
তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হত বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর জওয়ানদের যাতায়াতের রুট, কি কি অস্ত্র সরবরাহ করা হচ্ছে বা আমদানি করা হচ্ছে, তা জানার চেষ্টা করা হতো।
কয়েকদিন আগেই ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে, বালাকোটে ভারতীয় সেনাবাহিনী যেভাবে সেখানকার জঙ্গি ঘাঁটি ধংস্ব করে এসেছিল তারপরেও সেখানে জঙ্গি ঘাঁটি তৈরি করা হচ্ছে। ৮ মাস আগে ভারতীয় বিমানবাহিনী বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল। ধ্বংস্ব হয়েছিল একের পর এক ঘাঁটি।
ভারতীয় গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বালাকোটে ফের জঙ্গি ঘাঁটি গড়ে তুলেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের দাবি, এ কাজে সাহায্য করছে জঙ্গি গোষ্ঠী জইশ ই মুহাম্মদের শীর্ষ কমান্ডাররা।
আফগানিস্তানে একাধিক সন্ত্রাসবাদী হামলার পেছনে এই কমান্ডারদের হাত রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। ওই জঙ্গি নেতারা ভারতের মাটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, শীর্ষ জইশ নেতা জুবের নতুন করে জঙ্গি দলে নিয়োগ শুরু করেছেন। এসব যুবকদের ভারতে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
আফগানিস্তানে ন্যাটো ফোর্সের ওপর হামলা চালিয়েছিল জুবের। বালাকোটে নতুন করে তৈরি করা হয়েছে একটি কন্ট্রোল রুম। এটি ব্যবহার করবে জইশ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী। ভারতের দাবি, সীমান্তে পাক সেনাবাহিনীর হামলা, জঙ্গিদের অনুপ্রবেশের মত ঘটনা পরিচালনা করা হবে সেখান থেকেই।
- ১পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৩সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৫মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৬UCB Price Sensitive Information
- ৭কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৮চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান





পাঠকের মতামত