
বহুল আলোচিত অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু পরিবারে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে। এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।
ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার (সংশোধিত) আইন অনুসারে অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ, সম্পত্তিতে ছেলেরা যতটুকু অংশীদার, মেয়েরাও ততটুকুই পাবে।
রায় অনুসারে, সংশোধনী আইন প্রণয়নের আগে যদি বাবা মারা যান, তাহলেও ছেলে-মেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে। আর যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করবে।
ভারতে সুপ্রিম কোর্টের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে একাধিক মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর দেশটির শীর্ষ আদালত রায় দিয়েছিলেন, যদি বাবা ও মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তাহলেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। ওই দিনই সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত