
ভ্রমণ ও বাণিজ্যের ক্ষেত্রে হংকংয়ের বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ে সরাসরি কার্যকরের বিধানকে শহরটির জন্য ‘ট্রাজেডি’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি হংকংকে আর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মনে করছেন না।
তিনি বলেন, ‘‘চীন ‘এক দেশ, দুই ব্যবস্থা’কে ‘এক দেশ, এক ব্যবস্থা’য় প্রতিস্থাপন করেছে। এটা হংকংয়ের জন্য একটা ট্রাজেডি… চীন হংকংয়ের স্বাধীনতা কেড়ে নিয়েছে।’’
ট্রাম্প জানান, শহরটির স্বায়ত্তশাসন ভুলুণ্ঠিত করায় জড়িত চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে কবে থেকে এবং কী ধরনের নিষেধাজ্ঞা জারি হবে তা নিশ্চিত করেননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনা নজরদারির ঝুঁকি বেড়ে যাওয়ায় হংকং ভ্রমণে সতর্কতাও পুনর্বিবেচনা করবে মার্কিন স্বরাষ্ট্র বিভাগ।
এছাড়া, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় চীন থেকে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেবে ওয়াশিংটন। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চীনা শিক্ষার্থীর পড়াশোনা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিন সংবাদ সাম্মলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দরকার সেখানে খরচ করা হবে।’
করোনাভাইরাস ইস্যুতে চীনের কাছে জবাবদিহিতা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। করোনার বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে বিভ্রান্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।’ বিবিসি
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৮কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৯চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত