জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৬ ৮:২০ এএম , আপডেট: জানুয়ারী ২৩, ২০২৬ ৭:১১ পিএম

ময়মনসিংহের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভালুকায় একটি মিনি বাস উল্টে বাস হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় সুলতানা গার্মেন্টস এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাস হেলপার অনিক মিয়া (৩২) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহজান সিরাজী (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহগামী একটি হাইওয়ে মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে শাহজান সিরাজী এক যাত্রী নিহত হয়।গুরুতর আহত হন বাস চালক ও বাসের হেলপারসহ অন্তত ১২ জন যাত্রী । খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিক মিয়া মৃত ঘোষণা করেন। বাস চালকের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনান্যরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত মিনি বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...