প্রকাশিত:
এপ্রিল ১, ২০২২ ১০:৫৯ এএম
, আপডেট:
এপ্রিল ১, ২০২২ ১১:০৩ এএম

যশোরের মণিরামপুর থেকে ইকরামুল (১৮) নামে নিখোঁজ এক কলেজ ছাত্রের বস্তাবন্দি লাশ মাটিখুুঁড়ে উদ্ধার করা হয়েছে।যশোর পিবিআই এবং মণিরামপুর থানা পুলিশ যৌথ অভিযানে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মদনপুর মাঠের একটি ভেড়ির পাড়ে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করেছে। ইকরামুল উপজেলার ভরতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। সে রাজগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এদিকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনের আটক হওয়ার তথ্য জানাগেলেও পিবিআই এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আমিনুর রহমান (২৭) নামে এক যুবকের আটকের তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যার পর মশ্মিনগর সরদারপাড়ায় ইসলামী ধর্মীয় আলোচনা শোনার জন্য ইকরামুল বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান করতে না পেরে ইকরামুলের মা রেশমা বেগম মণিরামপুর থানায় অভিযোগ দেন। অভিযোগের পর থানা পুলিশ এবং পিবিআই যশোরের সদস্যরা ইকরামুলকে উদ্ধার করতে অভিযান শুরু করে।
পুলিশের একটি সূত্র জানায়, বুধবার রাতে পিবিআই সদস্যরা ভরতপুর গ্রাম থেকে হোসেন আলীর ছেলে আমিনুর রহমান (২৭), একই গ্রামের কামরুল ইসলাম, এবং প্রতিবেশি আব্দুল কাদেরের ছেলে মেহেদীকে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আটক আমিনুরের দেখানো জায়গা থেকে মদনপুর মাঠের সেই ভেঁড়িবাঁধের মাটি খুঁড়ে ইকরামুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর একটি বস্তার মধ্যে পুরে মাটি চাপা দিয়ে রাখা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান ইকরামুল নামের ওই ছেলেটি গত কয়েকদিন নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মদনপুর মাঠের একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারনে এই হত্যা তা আসামিদের রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানাযাবে।
- ১মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে
- ২কৃষকেরও সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
- ৩উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
- ৪অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ৫সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৬রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৭নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ
- ৮মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৭মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৮রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল





পাঠকের মতামত