
মহামারি করোনাভাইরাসের ধাক্কায় চলতি বছরের এপ্রিলে-জুন প্রান্তিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়লেও, কিছু প্রতিষ্ঠান ব্যতিক্রম ছিল।
মহামারির ধাক্কা সামাল দিয়ে এসব প্রতিষ্ঠান ভালো মুনাফা করেছে। এ তালিকায় রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি)।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে গেছে। অবশ্য বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির মুনাফায় ধস নেমেছিল।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস বাংলাদেশে প্রথম আঘাত হানে গত ৮ মার্চ। করোনার প্রকোপ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক ছিল দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সব থেকে খারাপ সময়। এ সময়ে প্রায় সব ধরনের প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় এপ্রিল-জুন এই তিন মাসে বেশিরভাগ প্রতিষ্ঠানের মুনাফায় ধাক্কা লাগে। তবে এর মধ্যেও কিছু প্রতিষ্ঠানের মুনাফা উল্লম্ফন ঘটেছে। বিজিআইসি রয়েছে সেই তালিকায়।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় উল্লম্ফন হলেও বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা ভালো ছিল না। যে কারণে ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯৯ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা, যা ২০১৯ সালের জুন শেষে ছিল ২৫ টাকা ৯৯ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা ২০১৯ সালের সালের জানুয়ারি-জুন সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।
- ১প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ২সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৩ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৪স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৮ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৫ জুলাই
- ১০সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত