
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি করিম বেনজেমা। চোট কাটিয়ে গুরুত্বপুর্ণ ম্যাচের আগেই ফিরছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে।
মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে ভক্ত-সমর্থকদের স্বস্তির সংবাদ দিয়ে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা তার সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে এবং সে খেলবে।’
রোববার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। দুয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে চারে।
মর্যাদার ডার্বির পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দাপট রিয়ালের। লা লিগায় দুই দলের মুখোমুখি দেখায় রেকর্ড কথা বলছে রিয়ালের হয়েই। এখন পর্যন্ত লিগের ডার্বিতে ৫৪ জয় রিয়ালের, আতলেতিকো জিতেছে ১৫ বার, সমান ১৫ বার ড্রতে শেষ হয়েছে ম্যাচের ভাগ্য।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী আতলেতিকোকে হারিয়ে এই পথচলা আরও দীর্ঘ করতে চান আনচেলত্তি, ‘আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।’
- ১
- ২ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৩আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৪সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৫দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৬বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৭বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত