প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৪১ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে মাটিকেটে তা বিক্রি করছেন । এতে হুমকিতে পড়েছে আশেপাশের তিন ফসলি কৃষি জমি।

সরেজমিনে দেখা যায়, হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় একপ্রকার ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এসব কাজ করে যাচ্ছেন । মাটি পরিবহনে মাহেন্দ্র ট্রলি ব্যবহার করার কারনে গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। অবৈধ মাহেন্দ্র চলাচলের কারণে ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে এলাকা।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক জানান, দলীয় প্রভাব বিস্তার করে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অবৈধভাবে মাটি কাটার বিষয়ে হাটিপারা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিলো কিন্তু কাটতে দেয়নি । এখন সুযোগ আমার এখন তো কাটবোই, আমি নিজের জমি কাটছি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুন বলেন, হাটিপাড়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে সকালে আমার নায়েবকে পাঠিয়ে বন্ধ করতে বলেছি । এর পরেও যদি মাটি কাটে তাহলে আমি নিজে গিয়ে ব্যবস্থা নিবো।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ” টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে ...