
লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বৃহত্তম খ্রিস্টান রাজনৈতিক ব্লক- ফ্রি প্যাট্রিওটিক মুভমন্ট’-এর নেতা জিবরান বাসিল বলেছেন, আমেরিকার তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তিনি মোটেও ভীত হননি।
প্রেসিডেন্ট মিশেল আউনের জামাতা বাসিল এক টুইটার বার্তায় লিখেছেন, “নিষেধাজ্ঞা যেমন আমাকে আতঙ্কিত করতে পারে না, তেমনি আমি কোনো প্রতিশ্রুতিতে প্রলুব্ধও হই না।” তিনি আরো লিখেছেন, “আমি লেবাননের কোনো নাগরিকের বিরুদ্ধে যেতে পারব না… এবং নিজেকে বাঁচাতে গিয়ে আমি লেবাননকে ধ্বংস হতে দেব না।”
গতকাল (শুক্রবার) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই মার্কিন অর্থ মন্ত্রণালয় দুর্নীতির অভিযোগে জিবরান বাসিলকে কালো তালিকাভুক্ত ও তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি বাসিলের সমর্থন হচ্ছে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রধান কারণ।
লেবাননের রাজনীতিতে ফ্রি প্যাট্রিওটিক মুভমেন্ট হিজবুল্লাহর সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছে। দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে লেবাননের ঐক্য ও স্থিতিশীলতার ভিত্তি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, লেবানন এবং এর জাতীয় ঐক্য ধরে রাখার জন্য তার দলের সঙ্গে হিজবুল্লাহর ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত লেবানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিবরান বাসিল। তারও আগে তিনি একদফা দেশটির জ্বালানীমন্ত্রী এবং আরেক দফা টেলিযোগযোগমন্ত্রী ছিলেন।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত