
মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। । স্বাধীনতার মাস মার্চে তারা ১৯১ কোটি ডলার (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) এর পরিমাণ ১৬ হাজার ২৯১ কোটি টাকা। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছর মার্চে রেমিট্যান্স এসেছিল ১২৭ কোটি ডলার।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনাকালে বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। এছাড়া মহামারিকালে অনিশ্চয়তার কারণে প্রবাসীরা জমানো টাকা দেশে পাঠিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। মজবুত হচ্ছে অর্থনীতির ভিত। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পেছনে সরকারের বিভিন্ন পদক্ষেপ অবদান রেখেছে। এর মধ্যে প্রবাসী অর্থ পাঠানোর নিয়ামকানুন সহজ করে দেওয়া ও সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলেছে। আগামীতে এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি করা হয় না, সময়মতো প্রণোদনার অর্থ উপকারভোগীর হাতে পৌঁছে যায়। এ কারণে দিন দিন বাড়ছে রেমিট্যান্সের পরিমাণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা)। রেমিট্যান্সের প্রবাহ চাঙা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ ১৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩.০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলারে বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার। ১৪৩ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ডলার। দুটি বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমেও বিদেশ থেকে রেমিট্যান্স আসে। তবে মর্চে শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে ৩ কোটি ২৯ লাখ ডলার।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে ২০১৮-১৯ অর্থবছরেও দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময় প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
- ১রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ৫ডিএমপির অভিযানে রাজধানীতে ৪১৪ জন গ্রেফতার
- ৬চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৭শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন: ফখরুল
- ৮কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৩‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৭বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৮এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৯ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১০তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ





পাঠকের মতামত