জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:৫৩ পিএম

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মোশাররফপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোর মুস্তাকিমের পাশে দাঁড়িয়েছেন মিরপুর উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।

মুস্তাকিম পৌরসভার মোশাররফপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে বাক ও শারীরিক প্রতিবন্ধিতার কারণে চলাফেরায় চরম কষ্ট ভোগ করছিল সে। পরিবারের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত হুইলচেয়ারের ব্যবস্থা করে।

হুইলচেয়ার পেয়ে মুস্তাকিমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে।

মুস্তাকিমের বাবা সালাউদ্দিনের জানান, এতদিন তাকে কোলে করে বা অন্যের সহায়তায় স্থানান্তর করতে হতো। এখন সে নিজে থেকেই সহজে চলাচল করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা শুধু একজন মানুষের চলাচলের সুযোগই বাড়ায় না, তার আত্মবিশ্বাসও জাগিয়ে তোলে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...