
আজ জানবো মুড়ি দিয়ে শুধু মুড়ি মাখাই নয় তৈরি করা যায় আরও বেশ কিছু মজার খাবার, যা তৈরি করবেন খুব সহজেই। জেনে নিন কীভাবে তৈরি করবেন মুড়ির মজাদার মুখরোচক তিন পদ।
মুড়ির পকোড়া
একটি পাত্রে মুড়ি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, ধনিয়াপাতা কুচি, মরিচ কুচি, লবণ, গোলমরিচ, বেসন, চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে অল্প মাত্রায় পানি দিয়ে মিশ্রণটি মাখতে থাকুন। এ বার গোল গোল পকোড়ার আকারে বানিয়ে গরম তেলে ভেজে তুলে নিন। এবার ওপর থেকে চাটমশলা ছড়িয়ে পরিবেশন করন গরম গরম মুড়ির পকোড়া।
মুড়ির চিল্লা
পরিমানমত সুজি ও মুড়ির গুঁড়া নিয়ে তাতে একে একে দই, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার একটি ননস্টিক তাওয়ায় সামান্য মাখন লাগিয়ে প্যানকেকের মতো করে সেঁকে নিন। তৈরি হয়ে যাবে মুড়ির চিল্লা।
মুড়ির বার
কড়াইতে পাতলা গুড় নিয়ে তাতে কিছুটা পানি মিশিয়ে ভালো করে জাল দিয়ে দিন। এরপর তার মধ্যে বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ কুচি আর মুড়ি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে পাক দিয়ে নিন। এবার একটি চারপাশউঁচু থালায় ভালো করে ঘি লাগিয়ে মিশ্রণটি ছড়িয়ে দিন। গরম থাকা অবস্থাতেই একটি ছুরি দিয়ে বারের আকারের কাটার চিহ্ন দিয়ে রাখুন, এতে পরে কাটতে সুবিধা হবে। এরপর মিশ্রণটি ঠান্ডা ও শক্ত হয়ে গেলে সেই চিহ্ন ধরে আয়তকার আকৃতিতে কেটে পরিবেশন করুন মচমচে স্ন্যাকস বার।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত