
কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপ ফুটবলে সেমিফাইনালে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মেয়েরা। এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন ব্রাজিলের মেয়েরা।
বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচেটিতে মেক্সিকোকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিলের মেয়েরা।
ম্যাচে পুরো আধিপত্য বিস্তার করে খেলেছেন তারা। ব্রাজিল ৬৮ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোলপোস্টে ২৩টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। সেখান থেকেই তিনটি গোল পেয়েছে। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ বল নিজেদের কাছে রাখতে পেরেছে মেক্সিকো।
ম্যাচের ২১তম মিনিটেই আদ্রিয়ানার গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোল পোস্টের খুব কাছ থেকে গোল করেন তিনি। প্রথম গোল হজম করার ৮ মিনিট পর বড় ধাক্কা খায় মেক্সিকো। ২৯তম মিনিটে মেক্সিকোর নিকি হার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।
ম্যাচের ৩২তম মিনিটে আদ্রিয়ানার অ্যাসিস্ট থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্তোনিয়া। বক্সের বাইরে থেকে তার বাম পায়ের নেওয়া দ্রুতগতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে অবস্থান নেয়।
বিরতির পর ৪৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলের ইয়াসমিম। গাবি পোর্টিলহোর ক্রসে গোলপোস্টের সামনে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি তিনি। বাকি সময়ে অবশ্য আর কোনো দল গোল পায়নি।
সোমবার (১১ মার্চ) ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত