
প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ শতকে ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বেশি গোল করতে পারেনি কেউই আর কেউই তাঁর থেকে বেশি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। তবে তাঁর পাশাপাশি বিশ্বসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন লিওনেল মেসি। তাই তো দুবাই গ্লোব সকার কর্তৃক প্রদান করা শতাব্দী সেরা খেলোয়াড়ের পুরস্কার কে পাবে তা নিয়ে চলেছে বেশ আলোচনা সমালোচনা। অবশেষে রোববার (২৭ ডিসেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদোকে এই শতকের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও রিয়াল মাদ্রিদ এই শতাব্দির সেরা ক্লাবের তকমাও লাভ করে।
২০০১ সাল থেকে শুরু করে ২০২০ সাল এই সময় পর্যন্ত খেলা খেলোয়াড়দের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষে। তারপরে দুইয়ে আছেন লিওনেল মেসি আর তিনে লিভারপুলের মোহাম্মদ সালাহ। রোনালদো এই সময়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা, এছাড়া দুটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ। নামের পাশে আছে একটি ইউয়েফা ইউরো আর একটি ইউয়েফা নেশনস লিগ।
গ্লোব সকারের শতাব্দী সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার জন্য ভোট দিয়েছেন, আমার পরিবার, আমার মা এবং বোনকেও অনেক ধন্যবাদ। এটা আমার জন্য খুবই বড় একটি সম্মাননা। এই পুরস্কার থেকে প্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। সেরা খেলোয়াড় ঘোষিত হয়ে আমি অনেক সম্মানিতবোধ করছি। আশা করছি মহামারির সময়টা সামনের বছর কেটে যাবে যাতে করে আমরা আরও আনন্দ করতে পারি।’
রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি আরও কয়েক বছর আমি এখানেই খেলতে পারবো।’
শতাব্দির সেরা খেলোয়াড় ছাড়াও দুবাই গ্লোব সকার শতাব্দির সেরা ক্লাবের নামও ঘোষণা করেছে। এই শতাব্দির সেরা ক্লাবের পুরস্কার জিতেছে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এবং রেকর্ড ৩৪ বারের স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রবার্ট লেভান্ডোফস্কি। চলতি বছরের সেরা কোচের পুরস্কার হান্সি ফ্লিকের। আর শতাব্দির সেরা কোচের পুরস্কার বাগিয়ে নিয়েছেন পেপ গার্দিওলা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ৯বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত