
দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নগর প্রতিপক্ষের বিপক্ষে জোড়া জোড়া গোল করেছেন মেসি-সুয়ারেজরা। অপর গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।
ফিটনেস সমস্যায় জর্জরিত থাকা সুয়ারেজকে ভিন্ন রূপে দেখা গেল অরল্যান্ডো সিটির বিপক্ষে। ম্যাচের ৪ মিনিটেই দলকে ১-০তে এগিয়ে নেন তিনি। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের রেষ না কাটতেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় মায়ামি।
দ্বিতীয় গোলটিতেও সুয়ারেজ ছিলেন অনবদ্য। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ২-০তে এগিয়ে নেন সুয়ারেজ। প্রথমার্ধে টেলরও গোলের দেখা পেলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।
প্রথমার্ধে সুয়ারেজের চমকের পর দ্বিতীয়ার্ধে চমক দেখান বিশ্বকাপজয়ী মেসি। ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন তিনি। যেখানে দ্বিতীয়টি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে। এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত