
ডেঙ্গু- চিকনগুনিয়া প্রজননস্থান ধ্বংসের লক্ষ্যে মোংলায় ব্রাকের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়।
সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় মোংলাপোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসুচি পালিত হয়। ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন ও মোংলাপোর্ট পৌরসভার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাক স্বাস্থ্য প্রকল্পের সনৎ কুমার, জাফর আহমেদ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিন’র আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা, পরিবেশকর্মী মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব, রমজান আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, মানুষ সচেতন না হলে কেবলমাত্র পৌর কর্তৃপক্ষ একার পক্ষে পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। ক্লিন পৌর শহর গড়তে হলে সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। মানুষের সচতেনতায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসের মাধ্যমে পরিবেশবান্ধব ক্লিন মোংলা পৌর শহর গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তন রোধ ও পৌরবাসীর সচেতনতা এবং পৌর কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগমুক্ত মোংলা শহর গড়া সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাকের সনৎ কুমার স্বাগত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনর ফলে অসময়ে বৃষ্টি ও অতি বৃষ্টির কারনে মশার বংশ বিস্তার হচ্ছে। এডিস মশার প্রজননস্থান ধ্বংসে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।
টিআর
- ১একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ২রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ
- ৩নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফনিক্স ফাইন্যান্স
- ৬ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি
- ৭হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- ৮সূচকের পতনে চলছে লেনদেন
- ৯ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ১০শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত