জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬ ৩:২৬ পিএম , আপডেট: জুন ১৫, ২০২৬ ৩:২৭ পিএম

মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এর সাথে মোংলা হতে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ৭/৮ জন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহত হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...