
উপকূলীয় জনপদ মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিয়মিতভাবে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতি মাসের ন্যায় সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। বয়স্ক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।
বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং স্থানীয় মোংলার শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এবার ২ শতাধিক চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পরীক্ষা শেষে ৩৮ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট দৃষ্টি দান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
আয়োজকরা জানান, সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স স্থাপন শেষে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না। আমরা মোংলাবাসি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে এমন মহৎ উদ্যোগ চলমান রাখার জন্য ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, নিয়মিত এ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়—এটি মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। যা উপকূলীয় এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত