
মোবাইল আর্থিক সেবার এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা করেছে দেশের শীর্ষস্থানীয় এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২৫০ জন তদন্ত কর্মকর্তা ও বিকাশের কর্মকর্তাদের নিয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিএমপির সার্বিক সহায়তায় বিকাশ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।
কমপ্লায়েন্স মেনে যথাযথ পদ্ধতিতে এমএফএস-এর ব্যবহার নিশ্চিত করতে, আর্থিক খাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ও এমএফএস সেবার অপব্যবহার রোধে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে এ সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধসমূহ, অপরাধী চিহ্নিতকরণে প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণের উপায় ও অপব্যবহার রোধে বিকাশের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও কর্মশালায় আর্থিক খাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সচেতনতার মাধ্যমে কমপ্লায়েন্স পরিপূর্ণরূপে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এমএফএস সেবার অপব্যবহার রোধে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কীভাবে তথ্য দিয়ে সহায়তা করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
- ১আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৫জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৬চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৯ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ১০জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৯চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ১০নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা





পাঠকের মতামত