
জুবেন্টাস ছাড়ছেন রোনালদো এটা পুরনো খবর। কিন্তু বলা হচ্ছিল, কোনো ক্লাব কিনতে চাইছে না তাকে। ম্যানচেস্টার সিটি নিতে আগ্রহী হলেও জুভেন্তাস থেকে পয়সা খরচ করে রোনালদোকে আনতে রাজি না তারা।
এমন নানা গুঞ্জনের ভেতরে জানা গেল রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যাওয়া চূড়ান্ত। অন্তত রোনালদোর দেশ পর্তুগালের সাংবাদিক গোনালো লোপেসের দাবি তেমনই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলছেন, পর্তুগিজ তারকার সিটিতে যাওয়া চূড়ান্ত।
ইতোমধ্যেই সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে রোনালদো কথাও বলেছেন বলে জানাচ্ছেন লোপেস। সঙ্গে তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের চেয়ে সিটিতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন রোনালদো। কারণ তিনি জিততে চান আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ।
এর আগে ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো জানিয়েছিলেন, জুভেন্তাস ছাড়তে চান রোনালদো। যে কারণে সিরি আতে ক্লাবটির প্রথম ম্যাচে শুরুর একাদশের হয়েও নাকি মাঠে নামতে চাননি তিনি। এর আগে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছিল, রোনালদোর ৩১ মিলিয়ন ইউরোর বেতনের বোঝা টানতে পারছে না জুভেন্তাস।
এর আগে ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ক্লাবটিতে যাওয়ার পর খুব বেশি সাফল্য পায়নি ক্লাবটি। এদিকে রোনালদোও আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মরিয়া।
সব মিলিয়ে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে যাওয়া অনেক দিক থেকেই সম্ভব। দলবদলের মৌসুমের আর সপ্তাহ খানেক বাকি, এর মধ্যেই জানা যাবে সব প্রশ্নের উত্তর।
Ronaldo e Manchester City. Done deal ✔️
— Gonçalo Lopes (@_GoncaloLopes) August 26, 2021
- ১জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ২প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৫চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৬প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১০ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৫চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত