জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ১১:২৪ এএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির চাপ বাড়ায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে যমুনার ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ করেই বাঁধের একটি অংশ ধসে নদীতে পড়ে যায়। ভাঙনের ফলে আশপাশের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগে বালুভর্তি বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে।

বাহুকা গ্রামের বাসিন্দা মোক্তাল হোসেন জানান, শনিবার দুপুরে তিনি বাঁধসংলগ্ন জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে নদীর ডান তীরের ব্লক ধসে পড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়।

স্থানীয় মজিবুর রহমান বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও জমিজমা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, এর আগে ভাঙনের কারণে তার বাড়িঘর ও সম্পত্তির অনেকটাই নদীগর্ভে চলে গেছে। বর্তমানে তিনি বাঁধের ওপর আশ্রয় নিয়ে বসবাস করছেন। নতুন করে ভাঙন শুরু হওয়ায় তিনি চরম উদ্বেগে রয়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ৮ জুন থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। মাঝে মাঝে পানি কমলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি স্বাভাবিক বিষয়। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় পানির উচ্চতা ২ সেন্টিমিটার বেড়েছে বলেও জানান তিনি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জিও ব্যাগে বালুভর্তি বস্তা ফেলে ভাঙন রোধের কাজ চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর মতে, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের ...