প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ ১০:৪৭ এএম

যশোরে যুবলীগ কর্মী রুম্মান (২৮) কে কুপিয়ে হত্যা করেছে একই গ্রুপের অপর সন্ত্রাসীরা। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুম্মান শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারির ছেলে।

এ সময় আরিফ হোসেন শাকিল (২৮) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন। সে একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সাথে রুম্মানসহ তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে। আহত শাকিলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে রুম্মান। আসামী আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...