
দৈনন্দিন খাদ্যতালিকার একটি বড় অংশ জুড়ে থাকে টাটকা শাকসবজি এবং ফল। ওজন কমাতে কিংবা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করতে চাইলে খাদ্যতালিকায় শাকসবজি রাখতেই হবে। কিছু শাকসবজি রান্না না করে কাঁচা খাওয়া ভালো বলে অনেকের ভুল ধারণা আছে। কিন্তু কিছু শাকসবজিতে প্রাকৃতিক টক্সিন এবং হজম করা কঠিন এমন শর্করা থাকে যা গ্যাস্ট্রোনমিক্যাল রোগের কারণ হতে পারে। বাজার থেকে সবজি এবং ফল কেনার পর পানি দিয়ে ধুলে শাকসবজির উপরে থাকা কীটনাশক ও ময়লা পরিষ্কার হয়। কিন্তু তারপরও শাকসবজি কাঁচা খাওয়া ঠিক নয়।
কিছু কিছু সবজি ও খাবার আছে যা কখনই কাঁচা খাওয়া ঠিক নয়-
আলু: আলু কাঁচা খেলে শুধু স্বাদই খারাপ লাগবে তা নয়, হজমের সমস্যাও হতে পারে। এ কারণে গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা এড়াতে, খাওয়ার আগে আলু সিদ্ধ করতে, ভাজতে বা রান্না করার পরামর্শ দেওয়া হয়।
পাতাযুক্ত সবজি: বাঁধাকপি পরিবারের অন্তর্ভুক্ত শাকসবজি যেমন ফুলকপি, ব্রাসেলস, ব্রোকলি এবং স্প্রাউটগুলি কখনই কাঁচা খাওয়া উচিত নয়। এসব সবজিতে শর্করা থাকে যা হজম করা কঠিন। এসব সবজি কাঁচা খেলে অনেক ধরনের গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হতে পারে।
মাশরুম: যদিও মাশরুম কাঁচা খাওয়া যায়, তবে বেশি পুষ্টি পাওয়ার জন্য রান্না করা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।সিদ্ধ, ভাজা বা রান্না মাশরুমে কাঁচা মাশরুমের চেয়ে বেশি পটাশিয়াম থাকে। পাস্তা বা পিৎজায় স্বাদ বাড়াতে ভাজা মাশরুম যোগ করতে পারেন।
মাংস: কাঁচা বা কম সিদ্ধ করা গরুর মাংস, মুরগির মাংস এবং টার্কি খাওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ। বেশিরভাগ কাঁচা মুরগিতে রয়েছে ক্যাম্পাইলোব্যাক্টর। এতে সালমোনেলা, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন এবং অন্যান্য ব্যাকটেরিয়া থাকতে পারে।
লাল কিডনি বিন: রান্না না করা বা কম রান্না করা কিডনি বিনে প্রচুর পরিমাণে টক্সিন, গ্লাইকোপ্রোটিন লেকটিন থাকে। এটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়ার মতো সমস্যা তৈরি করে। তবে কতখানি খাওয়া হয়েছে তার উপর এসব উপসর্গের তীব্রতা নির্ভর করে।
- ১মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ২সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৩সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৪গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৫দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৬ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত