
বয়স বেড়ে গেলে তার ছাপ পড়ে ত্বকেও। কেউই চান না তাকে বয়স্ক দেখা যাক। তবে অনেকেই রয়েছেন যাদের দেখলে মনে হয় তরুণ। বয়স ৫০ পেরিয়ে গেলেও তাদের মুখে মোটেও নেই বয়সের ছাপ। কীভাবে তারুণ্যের জেল্লা ধরে রাখেন তারা?
ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে কোলাজেন নামক প্রোটিনের ভূমিকা অনেকটা। ত্বকের জেল্লা বৃদ্ধি থেকে চুলের গোড়া মজবুত করা সব কিছুতেই প্রয়োজন হয় এই প্রোটিনের। তবে বাড়তি বয়সের সঙ্গে শরীরে কোলাজেনের পরিমাণ কমতে শুরু করে। তা ছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষণ, ধূমপানের অভ্যাস শরীরে এই প্রোটিন উৎপাদনের হার আরও কমিয়ে দেয়। যার কারণে অকালেই চেহারায় বয়েসের ছাপ পড়ে, চামড়া ঝুলে যায়, ত্বকের জেল্লা, চুলের নানা সমস্যায় জেরবার হতে হয়।
কোলাজেন ত্বককে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। খাদ্যাভ্যাসে বদল এনে শরীরে কোলাজেনের ঘাটতি পূরণ করা সম্ভব। মূলত প্রাণীজ প্রোটিন কোলাজেনের ভালো উৎস। এমন কিছু খাবার আছে যা শরীরে কোলাজেন উৎপাদনের হার বাড়াতে সাহায্য করে।
চলুন জেনে নিই যে খাবারগুলো নিয়মিত খেলে চেহারায় পড়বে না বয়সের ছাপ:
হাড়ের স্যুপ: চিকেন বা খাসির মাংসের হাড় অনেকেই ফেলে দেন। তবে যৌবনের জেল্লা ধরে রাখতে চাইলে কিন্তু হাড় দিয়েই স্যুপ বানিয়ে ফেলতে পারেন। হাড় দিয়ে তৈরি স্যুপে ভরপুর মাত্রায় কোলাজেন থাকে। মাঝেমধ্যে এমন স্যুপে চুমুক দিতেই পারেন।
ভিটামিন সি: কোলাজেন উৎপাদনে এই ভিটামিনেরও যথেষ্ট ভূমিকা আছে। ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে এই অ্যান্টিঅক্সিড্যান্টটির জুড়ি মেলা ভার। তাই ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে টক জাতীয় ফল। পেঁপে, টম্যাটো, কাঁচা লঙ্কা লাল ও হলুদ বেলপেপার ইত্যাদি খাদ্যতালিকায় রাখতেই হবে।
প্রোটিন সমৃদ্ধ খাবার: অ্যামিনো অ্যাসিড শরীরে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম, বিভিন্ন ধরনের বাদাম, টফু, কটেজ চিজ, মাছ, দুধ ইত্যাদি শরীরে খেলে অ্যামিনো অ্যাসিডের মাত্রা বাড়ে। ফলে কোলাজেন উৎপাদনের হারও বেড়ে যায়।
বিএইচ
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত