
সৃষ্টিতে রহস্য আর রহস্য। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলো সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না। ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না।
বেশ কোটি বছর ধরে দক্ষিণ আমেরিকার মিষ্টি পানির হ্রদ, খাঁড়ি আর নদীতে পিরানহারা বসবাস করে আসছে। ভেনেজুয়েলার ওরিনোকো নদীর অববাহিকা থেকে আর্জেন্টিনার পারানা নদী পর্যন্ত এদের ঝাঁকে ঝাঁকে দেখা যায়। সেখানে মোট ৩০টি প্রজাতির পিরানহা দেখেত পাওয়া যায়। প্রায় আড়াই কোটি বছর আগেও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী পিরানহা প্রজাতির জীবাশ্ম মিলেছে। মেগাপিরানহা প্যারানেনসিস নামের সেই আদি সংস্করণ থেকেই আধুনিক পিরানহা মাছের উত্পত্তি বলে দাবি বিজ্ঞানীদের।
কলকাতা টাইমস-এর তথ্য, শিকারি হিসেবে পিরানহার খ্যাতি মূলত তার দাঁত এবং নিরন্তর কামড় দেওয়ার ক্ষমতার সুবাদে। পূর্ণবয়স্ক মাছের দুই পাটি অত্যন্ত ধারালো দাঁত থাকে। কামড়ালে পাটি দুইটি পরস্পরের খাঁজে বসে যায়। পিরানহার দাঁতের আকৃতি অনেক সময় ছুরির ফলার সঙ্গে তুলনা করা হয়। এরা মাংসাশী বলে দাঁতের এমন গঠন খাবার খেতে সাহায্য করে। সারা জীবনে একাধিক বার দাঁত খোয়ায় পিরানহারা। তবে একসঙ্গে তাদের ৪টি উপড়ে যাওয়া দাঁত ফের গজিয়ে ওঠে।
এই মাছ সম্পর্কে সাহিত্য ও সিনেমায় অনেক হাড়-হিম বর্ণনা পাওয়া যায় যা অতিরঞ্জিত, তবে শিকার বা শত্রুর শরীরে দাঁত বসানোর সময় বিপুল শক্তি খরচ করে এই মাছ। ২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, লালচোখো পিরানহাদের প্রতি কামড়ের ওজন হয় প্রায় ৩৫ কেজি, যা তাদের নিজস্ব ওজনের তিন গুণ। জানা গেছে, প্রাগৈতিহাসিক মেগাপিরানহা প্যারানেনসিসদের মুখগহ্বরে দুইটির বদলে ৪টি দাঁতের পাটি থাকত।
পানির নিচে পেলে মানুষকে মাত্র কয়েক মিনিটে ছিঁড়ে খেতে পিরানহাদের না কি জুড়ি নেই। কল্পকাহিনীর এই বর্ণনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রথমত, জ্যান্ত মানুষকে পিরানহারা কখনো আক্রমণ করে না। তবে দক্ষিণ আমেরিকার নদীতে নেমে হঠাত্ মারা যাওয়া মানুষের শরীরে এই মাছের ঝাঁক দাঁত বসিয়েছে, এমন নজির বিরল নয়।
কিন্তু তা বলে কয়েক মিনিটে জ্যান্ত মানুষকে কঙ্কালে পরিণত করার ক্ষমতা তাদের নেই। তেমন ঘটনা ঘটতে হলে ৩০০-৫০০ পিরানহার ঝাঁককে অন্তত ৫ মিনিট পরিশ্রম করতে হবে। আর একটি কথা– রক্তের স্বাদ পেলে পিরানহা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই জখম কোনো প্রাণীকে পানিতে পেলে, পিরানহার ঝাঁক আক্রমণ করবেই।
গবেষণায় দেখা গেছে, পিরানহার কয়েকটি প্রজাতি গর্জন করতে পারে। মত্স্যব্যবসায়ীদের জালে ধরা পড়া লাল-পেটওয়ালা পিরানহাদের এমন শব্দ করতে শোনা গেছে। শব্দটি অনেকটা কুকুরের ঘেউ ঘেউয়ের মতো।
বেলজিয়ামের একদল গবেষক লক্ষ্য করেছেন, নিজের শরীরের ভেতর থাকা সুইমব্লাডার কাজে লাগিয়ে আওয়াজ তৈরি করে পিরানহারা। শত্রুকে ভয় দেখাতে, শিকারকে ঘাবড়ে দিতে এবং নিশানার ওপর ঝাঁপিয়ে পড়ার প্রাক মুহূর্তে তারা তিন রকম আওয়াজ করে। দাঁতে দাঁত পিষেও এক ধরনের শব্দ তৈরি করতে পারে এই শিকারি মাছ।
- ১সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ২যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৩নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৪হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৫সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৬প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৭মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ১০অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ





পাঠকের মতামত