
ডিজিটাল যুগে পরিমাপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
বক্তব্য রাখেন বিএসটিআই রংপুর বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী আব্দুর রশিদ, ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার শহিদুল্লাহ কওছার রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, রংপুর চেম্বারের সহ-সভাপতি আজিজুল ইসলাম, রংপুর জেলা ক্যাব সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পণ্যের সঠিক পরিমাপ ও সঠিক মান এর ভূমিকা অনস্বীকার্য। দেশে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ জরুরী। শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে পণ্যের সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ একান্ত প্রয়োজন। রংপুর পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি সুস্পষ্ট ও সহজে বোধগম্য করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরামর্শ দেন বক্তারা।
- ১বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ২বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
- ৩অবৈধ অভিবাসন : ৫ ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউ প্রেসিডেন্টের
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার
- ৫দর পতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল
- ৬লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
- ৭সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই
- ৮নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৯সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৩গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৪মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৫অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৯চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে নগরবাসী
- ১০প্রবাসীদের সঞ্চয়কে নিরাপদ ও লাভজনক করতে চালু করেছি ‘বীর’ প্ল্যাটফর্ম





পাঠকের মতামত