প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ ১১:১৬ এএম

দেশের বৃহৎ টেক্সটাইল এবং পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপ তাদের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করেছে। ১৯৯৭ সালের ৫ ডিসেম্বর রাজধানীর মিরপুর এলাকায় একটি ছোট ভাড়া করা ভবনে মাত্র ১২০টি সেলাই মেশিন নিয়ে যাত্রা শুরু করে। তারপর নানান চড়াই উতরাই পার করে ২৫ বছর পার করেছে কোম্পানিটি।

গত সোমবার ঢাকায় প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৫ বছর পূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এ সময় প্রতিষ্ঠানটির কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা কর্মী-মালিক সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে চাই। আমাদের কর্মীরা প্রতিষ্ঠানকে ভালোবাসেন বলেই করোনা মহামারিতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অস্থিরতায় এক দিনও বন্ধ হয়নি আমাদের শিল্পের চাকা।’

বর্তমানে মিরপুর, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জে মোট ১৩টিসহ প্রতিষ্ঠানের নিজস্ব কমপ্লেক্সে প্রায় ১৪ হাজার কর্মীর পরিবার এই রাইজিং গ্রুপ।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ...