প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ ৭:২৩ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

শেয়ার

পাঠকের মতামত

ইবনে সিনার ৬৩% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ...

অ্যাপলের শেয়ার দরে বড় উত্থান

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেশনের। ...

মালেক স্পিনিংয়ের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের ...