
প্রথমার্ধে খুঁজেও পাওয়া যাচ্ছিল না ব্রাজিলের নাম্বার নাইনকে, বিরতির পর দেখালেন চমক। বল পেলেন, নিয়ন্ত্রণে নিলেন, ড্রিবল করলেন, জালে জড়ালেন। বিশ্বকাপে নিজের ‘অভিষেক’ ম্যাচে আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে জেতালেন ব্রাজিলকে। রিচার্লিসনের দ্বিতীয় গোল ফুটবল প্রেমিদের চোখের প্রশান্তি।
জি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেই সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে টুর্নামেন্ট ফেবারিট ব্রাজিল।ম্যাচের ৬২ ও ৭৩ মিনিটে গোল দু’টি করেন রিচার্লিসন। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিলো ব্রাজিল। ৪১ শতাংশ ছিলো সার্বিয়ার দখলে। ব্রাজিল শট নেয় ২২টি। এরমধ্যে টার্গেটে ছিলো ৮টি। সার্বিয়ার শট ৫টি। এরমধ্যে একটিও ব্রাজিলের গোলমুখে ছিলো না।
লুসাইল স্টেডিয়ামে ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের শুরুতে বেশ অগোছালোই ছিল হেক্সা জয়ের মিশন শুরু করা ব্রাজিল। প্রথম ২০ মিনিট বল দখলে রেখেছিলো সার্বিয়াই। সপ্তম মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার ডিফেন্ডার স্ট্রাহিনজা পাভলোভিচ। তবে সময় গড়ানোর সাথে-সাথে নিজেদের গুছিয়ে মধ্যমাঠ নিয়ন্ত্রনে নিয়ে আক্রমনের পথ খুঁজে পায় ব্রাজিল।
২১ মিনিটে সার্বিয়ার সীমানায় নেইমারের নেতৃত্বে প্রথম আক্রমন করে ব্রাজিল। আক্রমনভাগের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে সার্বিয়ার গোলমুখে শট নেন নেইমার। তবে শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসায় কোন বিপদ হয়নি সার্বিয়ার।
নেইমার-ভিনিসিয়াসদের ভুলের সাথে সার্বিয়ার ডিফেন্ডারদের দক্ষতায় প্রথমার্ধ গোলশূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। ব্রাজিলের মুহূর্মুহূ আক্রমনে এবারও রক্ষণাত্মক হয়ে পড়ে সার্বিয়া। এরই মধ্যে যথার্থ আক্রমন চালিয়ে ৬৩ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় ব্রাজিল।
ডি বক্সে সার্বিয়ার ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকায় থাকা ভিনিসিয়াসকে বল দেন নেইমার। বাঁ-দিক থেকে গোলমুখে কোনাকুনি শট নেন ভিনিসিয়াস। ডান-দিকে ঝাপিয়ে পড়ে সেই শট আটকে দেন সার্বিয়ান গোলরক্ষক। বল গোলরক্ষকের হাতে লেগে ফিরে এলে পাশেই থাকা স্ট্রাইকার রিচার্লিসন আলতো টোকায় বলকে সার্বিয়ার জালে পাঠালে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
ব্রাজিলকে এক গোলের লিড এনে দিয়েই ক্ষান্ত হননি রিচার্লিসন। ৭৩ মিনিটে নিজের বাইসাইকেল কিকে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করনে তিনি। রিচার্লিসনের দ্বিতীয় গোল ফুটবল প্রেমিরা মনে রাখবে বহুদিন।
মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে সামনে এগিয়ে আলতো শটে রিচার্লিসনের উদ্দেশ্যে ডি বক্সের মধ্যে বল দেন ভিনিসিয়াস। বল পেয়েই দারুন এক শটে বল সার্বিয়ার জালে পাঠান রিচার্লিসন।
স্বপ্নের অভিষেকে ব্রাজিলকে জেতালেন রিচার্লিসন। পুরস্কারও পেলেন তিনি। নির্বাচিত হলেন ম্যাচসেরা হিসেবে। জাতীয় দলের জার্সিতে তিনি যে দুর্দান্ত আবারও প্রমাণ করলেন। সবশেষ সাত ম্যাচে তরুণ এই স্ট্রাইকারের গোল সংখ্যা দাঁড়ালো এখন ৯-এ।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত