
চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে মুদ্রার উভয় পিঠ দেখেছে বাংলাদেশ। প্রবাসীদের আয়ে উত্থানের সাথে পতনও ছিলো বেশ লক্ষণীয়। শেষ তিনমাসে ১৫০ কোটি ডলারের ঘরে আটকে আছে বৈধ পথে পাঠানো প্রবাসীদের উপার্জন। এতে আগের বছরের তুলনায় বার্ষিক রেমিট্যান্সের পরিমাণ এক বিলিয়ন কমে ২১ বিলিয়ন ডলারে নামতে পারে। তবে প্রবাসীদের আয় সংকটের মাঝে শীর্ষ আট রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে গত বছরের মতো এবারও সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ।
বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি বুধবার (৩০ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো প্রবাসী আয়ে শীর্ষে থাকবে ভারত। চলতি বছর দেশটিতে রেকর্ড ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে। তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ বিলিয়ন ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।
প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশভেদে বড় ধরনের বৈষম্য দেখা গেছে।
২০২২ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স এসেছে ১৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যার ১০০ বিলিয়ন এসেছে ভারতে। গত বছরের তুলনায় পাকিস্তানে ৮ ও নেপালে ৪ শতাংশ করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাকি দেশগুলোতে ১০ শতাংশ করে কমেছে।
ওই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে গত ৮ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নমুখী। শুধু রমজান মাস উপলক্ষে প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠানোয় সে মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ঊর্ধ্বমুখী।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, তীব্র খরা, বৈশ্বিক জ্বালানি সংকট ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিসহ সমসাময়িক নানা সংকটের মধ্যে আফ্রিকার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ৯ দশমিক ৩, দক্ষিণ এশিয়ায় ৩ দশমিক ৫, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ২ দশমিক ৫ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য দশমিক ৭ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।
প্রসঙ্গত, গত বছর প্রবাসী আয় থেকে বাংলাদেশ রেমিট্যান্স অর্জন করেছিল ২২ বিলিয়ন ডলার।
- ১আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ২প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৩মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৬চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ৮নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- ৯ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ১০পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী
- ১ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ২কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৩কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৪ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৫চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৮ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৯চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১০চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার





পাঠকের মতামত