
চলছে পবিত্র রমজান মাস। প্রতি বছর এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে রোজা রাখেন। দীর্ঘদিন পানি না খাওয়া এবং ইফতারে পর্যাপ্ত পানি পান না করার কারণে এ সময় সহজেই পানিশূন্যতা দেখা দিতে পারে।
পানিশূন্যতা হলে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন, অতিরিক্ত মুখ বা ত্বক শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এর থেকে তৈরি হতে পারে নানা জটিলতা। নিয়মিত পরিমাণমতো পানি ও পানি জাতীয় খাবার খেলে এ সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।
রোজার সুস্থ ও পানিশূন্যতামুক্ত থাকতে চাইলে কিছু বিষয় মনে রাখা জরুরি-
* ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়ে দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে অবশ্যই।
* প্রতিবেলা খাওয়ার ১০ মিনিট আগে ও কিছুক্ষণ পরে ১ গ্লাস করে পানি খেতে হবে।
* খাওয়ার মাঝখানে পানি খাবেন না কিংবা একবারে অতিরিক্ত পরিমাণ পানি খেয়ে ফেলবেন না।
* ঠান্ডা পানির তুলনায় দ্রুত শোষণ হয় বলে কুসুম গরম পানি পান করা যেতে পারে।
রোজায় সময় খাদ্য তালিকায় এমন খাবার রাখবেন যেগুলো সহজে হজম হয়। ভাজাপোড়া কিংবা রিচ ফুড শরীরকে আরও পানিশূন্য করে তোলে।
পানিশূন্যতা এড়াতে ইফতারে রাখতে পারেন যেসব খাবার:
* ইফতার মেন্যুতে পানিজাতীয় খাবার ও ফল রাখুন।
* বেশি করে খেতে পারেন শসা ও তরমুজ। এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে।
* সঙ্গে শরবত রাখুন।
* ডাবের পানি খেতে পারেন প্রতিদিন।
* প্রয়োজনে স্যালাইন খান।
* টকদই ও লাচ্ছি যোগ করতে পারেন ইফতারে।
* খেজুর, ফল, জুসের সঙ্গে ইফতারে রাখতে পারেন পান্তাভাত, যা সারাদিনের রোজার শেষে আপনার দেহে পানির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
গবেষণায় দেখা যায়, প্রচুর চিনি থাকায় মিষ্টিজাতীয় খাবার খেলে তৃষ্ণা বাড়ে। এর পরিবর্তে ফল খেতে পারেন, যা দেহে তরলের চাহিদা মেটানোর পাশাপাশি তৃষ্ণাও মেটায়।
বিএইচ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত