
রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়
সৌদি প্রো লিগের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। শনিবার (৩০ মার্চ) রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন রোনালদো।
১০ জনের আল তাই’র বিপক্ষে প্রথমার্ধে আল নাসর ২-১ গোলে এগিয়ে থাকলে রোনালদো এ সময় কোনো গোল পাননি। বিরতির পর ৩৯ বছর বয়সী পর্তুগীজ তারকা ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে মৌসুমে তার দ্বিতীয় হ্যাটট্রিক করেন। ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে তার মোট গোল হয় ২৬। যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ।
৬৪ মিনিটে সাদিও মানের বাড়িয়ে দেওয়া বল থেকে পোস্টের ডানদিক দিয়ে নিচু শটে গোল করেন রোনালদো। ৬৭ মিনিটে রোনালদোকে রুখতে ব্যর্থ হয় আল তাই’র রক্ষণভাগের খেলোয়াড়রা। সেই সুযোগে কাছ থেকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন। আর ৮৭ মিনিটে আব্দুলমাজিদ আল-সুলাইহিমের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে আল নাসর পায় ৫-১ ব্যবধানের বড় জয়।
তার আগে ২০ মিনিটে ওটাভিওর গোলে লিড নেয় আল নাসর। অবশ্য ২২ মিনিটেই সমতা ফেরায় আল তাই। এ সময় তাদের ভির্জিল মিসিদজান গোল করেন। ৩৬ মিনিটে তিনি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আল নাসরের আব্দুলরহমান ঘারেব গোল করে এগিয়ে নেন দলকে।
এরপর দ্বিতীয়ার্ধে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় নিশ্চিত হয় প্রো লিগের নয়বারের চ্যাম্পিয়নদের।
এই জয়ে ২৫ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত