প্রকাশিত: জুন ২২, ২০২২ ৬:৫১ পিএম

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উন্নয়নে নানা ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭ দশমিক ১ কোটি মার্কিন ডলার অনুদান দেবে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় যা ৬৫৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার সমান ৯২ টাকা ধরে)।

স্বাস্থ্য সেবা, সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে দুটি খাতে এ অনুদান অনুমোদন করেছে সংস্থাটি। প্রথম খাতে চার দশমিক ১৪ কোটি ডলার ও দ্বিতীয় খাতে দুই দশমিক ৯৬ কোটি ডলার অনুমোদন করেছে। বুধবার (২২ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এডিবির চলমান জরুরি সহায়তা প্রকল্পের আওতায় এ অনুদান দেওয়া হচ্ছে। যা ২০১৮ সালে অনুমোদিত ১০০ মিলিয়ন ডলারের অনুদানের আওতায় অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ‘নতুন স্বাস্থ্য সেবা, সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নতি করা হবে। এর মাধ্যমে কোভিড-১৯ এবং ভবিষ্যতের যেকোনো মহামারির বিরুদ্ধে টেকসই উন্নয়ন শক্তিশালী করবে। এসব সহায়তা দুর্যোগের ঝুঁকি কমিয়ে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণ করবে।’

অনুমোদিত অনুদানের মাধ্যমে ২০০টি পানি ও স্যানিটেশন সুবিধা এবং তিনটি বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা তৈরি করবে। উখিয়ায় একটি পাইপযুক্ত পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করবে। এছাড়া চারটি স্বাস্থ্যসেবা সুবিধার আপগ্রেড করবে, টেকনাফে ছয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেন্টার সম্প্রসারণ করবে, কক্সবাজার জেলায় স্বাস্থ্যসেবা কর্মীদের দক্ষতা উন্নত করবে এবং সাহায্য করার জন্য একটি বহুমুখী দুর্যোগ-প্রতিরোধ কেন্দ্র নির্মাণ করবে।

দ্বিতীয় খাতে দুই দশমিক ৯৬ কোটি ডলার অনুমোদন করেছে সংস্থাটি। নতুন অনুদানে টেকনাফ ও কক্সবাজারের মধ্যে ত্রাণ ও প্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যবস্থা উন্নত করা হবে। এ জন্য জাতীয় মহাসড়কের ৩০ দশমিক ৭৬ কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে। উন্নত রাস্তাটি এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আয় বাড়ানো সহজতর করবে।

এডিবি সহায়তা এখন পর্যন্ত বিশুদ্ধ পানি, গোসল সুবিধা, খাদ্য বিতরণ কেন্দ্র এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র সরবরাহ করেছে। যা ক্যাম্প এবং হোস্ট সম্প্রদায়ের ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি লোককে উপকৃত করেছে। সোলার স্ট্রিট ল্যাম্প এবং লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে ক্যাম্পে নিরাপত্তাও উন্নত হয়েছে। ক্যাম্পের অভ্যন্তরে রাস্তা, হাঁটার রাস্তা এবং ক্যাম্পের সামগ্রিক ব্যবস্থাপনার পাশাপাশি খাদ্য বিতরণ এবং অন্যান্য পরিষেবার উন্নতি করেছে এডিবি অনুদান।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...