
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষ’র অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ স্যার যোগদানের পর থেকে আমাদের প্রতিষ্ঠানের অবনতি হচ্ছে। আমাদের কোন সুযোগ-সুবিধা তিনি দেখছেন। তিনি আমাদের রমজানে উত্তপ্ত গরমের মধ্যে পিটি করিয়েছেন। কয়েকজন শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়েছে। এছাড়াও তিনি আসার পর থেকে শিক্ষকদের সঙ্গে ঝামেলা চলছে।
মানববন্ধনে শিক্ষকরা বলছেন, অধ্যক্ষ নির্মল ইন্দু সরকার প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ করেন। শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ সহকারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। সেসব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ডিসি স্যার অধ্যক্ষকে অপসারণ করেননি। তাই বাধ্য হয়ে প্রতিষ্ঠান রক্ষার্থে ছাত্র-শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে রাস্তায় দাঁড়িয়েছি।
তারা আরও বলেন, আমরা ছাত্র-শিক্ষক শ্রেণীকক্ষে থাকতে চাই। রাস্তায় কিংবা আন্দোলনে সময় নষ্ট করতে চাই না। আজ বিকাল ৪ টার মধ্যে যদি ডিসি স্যার অধ্যক্ষকে অপসারণ না করে। তাহলে আমরা ছাত্র-শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিবো। আগামী রোববার আমরা ‘মার্চ ফর ডিসি অফিস’ কর্মসূচি পালন করবো। দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের অপসারন ছাড়া শ্রেণীকক্ষে আমরা ফেরত যাবো না।
এ বিষয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্তাধীন। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এম পি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত