
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্সড মিল্কের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পর্ষদ সভা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার (২৮ অক্টোবর) কোম্পানি দুটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।
মেঘনা পেট
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর। আর রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২২ পয়সা।
মেঘনা কনডেন্সড মিল্ক
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর। আর রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৭ টাকা ৫২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৯ পয়সা।
- ১ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ২আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৬ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৭উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত