প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০ ৭:১০ এএম

পুজিবাজারে তালিকাভুক্ত লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৬ আগস্ট) কমিশনের ৭৩৭ তম কমিশন সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, কমিশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগের উপস্থাপিত নথিতে লেক্সকো লিমিটেড কতৃক সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি উল্লেখ করা হয়েছে। লেক্সকো লিমিটেড গত ২০১৮ ও ২০১৯ সালের কোন প্রান্তিক ও বার্ষিক কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।এতে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এবং নোটিফিকেশন আন্ডার সেকশন ২সিসি অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে।

সিকিউরিটিজ আইন লংঘনের জন্য কমিশন সভায় লেক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...