প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ৩:৩৮ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, কোম্পানিটির ৪০ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকার।

২৪ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, এশিয়া ইন্স্যুরেন্স, কন্টিনেন্টটাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...