প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১ ১১:২৩ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে বড় ধস দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের ত্রিশ মিনিটের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মাত্র আধা ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়ায়। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১১৭৫ পয়েন্টে এবং ১৯২৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ২৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ১০টির দর বেড়েছে, দর কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। আর আধাঘণ্টায় ডিএসইতে ৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...