
পুঁজিবাজারে ওষুধ ও রসায়নখাতে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের সময় তৃতীয় দফায় বাড়ানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে গত ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ রাখা হয়। আর প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ৯ এর ৭ ধারা অনুযায়ী লেনদেন স্থগিত করার নির্দেশনা দেয় কমিশন।
অপরদিকে, ১৯৬৯ সালের অর্ডিন্যান্সের সেকশন ৯ এর ৮ ধারা অনুযায়ী প্রথম পর্যায়ে ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে পারে। পরে এটি ১৫ দিন করে বৃদ্ধি করতে পারে। এই সেকশন অনুযায়ী কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
কোম্পানিটির উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে তালিকাচ্যুতির বিষয়ে কমিশনে আবেদন করেন। পরে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিটির লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বেক্সিমকো সিনথেটিকস।
- ১তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ২মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৪বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৫কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ৬১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৭আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ১০গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৯পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত