প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২ ৭:৪৫ পিএম
লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বুধবার রাতে আরিফুল গনি লিমন নামে এক সাংবাদিকের পুকুরে বিষ ঢেলে দেশিয় প্রজাতির প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন।
আরিফুল গনি লিমন দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। সাংবাদিক লিমন অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশে ১৫ বিঘা পুকুর একতা সমাজ উন্নয়ন সংস্থার কাছ থেকে বাৎসরিক আড়াই লাখ টাকায় ইজারা নিয়ে দেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছেন। সম্প্রতি সমিতির পক্ষে স্থানীয় মাতব্বর ফজলার রহমান তালুকদার ওই পুকুর ইজারার জন্য আরো অতিরিক্ত টাকা দাবি করেন। দাবিকৃত অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে সমিতির কতিপয় সদস্য ও ফজলার রহমান তালুকদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে বুধবার রাতে তাদের লোকজন উত্তরপাশের পুকুরে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে তাকে খবর দেয়া হলে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে অভিযুক্ত ফজলার রহমান তালুকদার জানান, সাংবাদিক লিমন পরিকল্পিতভাবে নিজেই পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে ও সমিতির সদস্যদের দায়ী করছেন।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...