
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু রান্নার স্বাদ বাড়াতে বা লেবুর শরবত নয়, আরও একাধিক বিষয়েই লেবু ভীষণ সাহায্য করে থাকে। এছাড়া একাধিক গৃহস্থালির কাজেও ব্যবহৃত হতে পারে।
দেখে নিন কোন কোন গৃহস্থালির কাজে লেবু ব্যবহার করা যায়:
*রান্না করার সময় নখ হলুদ হয়ে গেলে রান্না শেষে লেবুর খোসা নখে ঘষে নিন এতে হলদে ভাব দূর হবে।
*এক টুকরো লেবু কেটে ফুলদানিতে রেখে দিলে অনেক দিন ফুল সতেজ থাকবে।
* সাদা জামার ঔজ্জ্বল্য হারিয়ে গেলে বালতিতে সাদা জামা ও লেবু পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে জামার উজ্জ্বলতা আবার ফিরে আসে।
* চা বা মসলা অথবা অন্য কিছুর দাগ জামায় লাগলে সে দাগও তোলা যাবে লেবুর সাহায্যে। যেখানে দাগ লেগেছে সেখানে লেবু ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই হবে।
*গায়ে বা ঘরের কোথাও রং লাগলে না ঘাবড়িয়ে কেবল লেবুর সঙ্গে একটু অ্যালকোহল মিশিয়ে ঘষে মুছে নিলেই রং উঠে যাবে।
* কফি খেতে গিয়ে অনেক সময় জামাতে পড়ে যায়। তখন সেই দাগ তুলতেও লেবু ব্যবহার করা হয়ে থাকে।
*প্রতিদিন সকালে এক পিস লেবুর ওপর সামান্য লবণ ছিটিয়ে দাঁতে ঘষুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।
* কাটিং বোর্ড পরিষ্কার করতে সাহায্য করে লেবু। লেবুর টুকরো কাটিং বোর্ডে ঘষুন। এরপর লবণ ছড়িয়ে রেখে দিন কিছুক্ষণ। পরে পানি দিয়ে ধুয়ে নিন।
*মাইক্রোওয়েভ ওভেন থেকে দুর্গন্ধ বের হলে একটি পাত্রে পানি নিয়ে লেবুর খোসা দিন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর পাঁচ মিনিট গরম করুন। দূর হবে দুর্গন্ধ।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত