প্রকাশিত: জুলাই ২১, ২০২৩ ৭:৩৯ পিএম , আপডেট: জুলাই ২১, ২০২৩ ৭:৪৪ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়ীতে বসতঘরের আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন প্রতিবন্ধী সোহান। শুক্রবার বিকেলে আলীপুর গ্রামের প্রকাশ বালিয়া বাড়ির দিনমজুর রবিউলের বসতঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগে পুড়ে যায় দশ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী সন্তান সোহান।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আহমেদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

দিনমজুর রবিউল আলম জানান,পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তার তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট। তার সব শেষ হয়ে গেলো।

খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করেন।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...