জাহাঙ্গীর আলম আনসারী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৪:১০ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের আর্থিক খাত। বিশেষ করে দেশের ব্যাংক খাতকে লক্ষ্যবস্তু করেছিল লুটেরার দল। ঋণের নামে তারা ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার এসে আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করে।

এরই অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠন করে সরকার। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছিল। এর পর থেকে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

এসব সংস্থার সম্মিলিত অনুসন্ধানে শেখ পরিবারসহ ১১টি শীর্ষ শিল্প গ্রুপের দেশে ও বিদেশে ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

সম্প্রতি শেখ পরিবারসহ ১১ শীর্ষ শিল্প গ্রুপের অবৈধ অর্থ উপার্জন, কর ফাকিসহ অনুসন্ধানের একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত টিমগুলো।

প্রতিবেদন অনুযায়ী, শেখ পরিবার ও ১০ শীর্ষ শিল্প গ্রুপের দেশে ও বিদেশে ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকার স্থাবর এবং ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।

এসব তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের ভেতর শেখ পরিবার ও শীর্ষ ১০ শিল্প গ্রুপের ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর সম্পত্তি ও ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।

তথ্য বলছে, বিদেশে শেখ পরিবার ও শীর্ষ ১০ শিল্প গ্রুপের ১০ হাজার ৪৫১ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে ৬ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকার এবং অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে ৪ হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকার।

শেখ হাসিনার পরিবারের বাইরে যে ১০ শিল্পগোষ্ঠীর পরিবারের সম্পদ জব্দ করা হয়েছে- সেগুলো হলো এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...