
শেয়ারবাজারে লেনদেনের ওপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটি বলছে, ব্রোকার হাউজের অস্তিত্ব রক্ষায় শেয়ার লেনদেনের ওপর অগ্রিম আয়কর দশমিক শূন্য ৫০ শতাংশ থেকে কমিয়ে দশমিক শূন্য ১৫ শতাংশ করা উচিত।
বৃহস্পতিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শরীফ আনোয়ার হোসেন এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, পুঁজিবাজারের লেনদেন কমে যাওয়ায় একমাত্র কমিশন আয়ের ওপর নির্ভরশীল ব্রোকারেজ হাউজগুলো ক্রমাগত লোকসানের মুখে পড়েছে। ফলে অফিস পরিচালন ব্যয়ভার মেটাতে না পেরে অসংখ্য শাখা অফিস ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে এবং আরও অসংখ্য শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে ব্রোকারদের বাণিজ্যিক কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। কোভিড-১৯ এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকা ব্রোকারেজ হাউজের এই সংকট আরও চরমে পৌঁছেছে।
শরীফ আনোয়ার হোসেন বলেন, পুঁজিবাজারের উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ব্রোকারদের বাঁচিয়ে রাখার নিমিত্তে আমরা শেয়ার লেনদেনের ওপর বিদ্যমান অগ্রিম আয়কর দশমিক শূন্য ৫০ এর পরিবর্তে দশমিক শূন্য ১৫ করার জন্য অর্থমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ জানিয়েছি।
‘পুঁজিবাজারসহ ব্রোকারদের সামগ্রীক পরিস্থিতি তথা কোভিড-১৯ এর ফলে আগামী দিনে ব্যবসায় বিরূপ প্রভাবের সম্ভাবনা বিবেচনা করে বিদ্যমান অগ্রিম আয়কর দশমিক শূন্য ৫০ শতাংশের পরিবর্তে দশমিক শূন্য ১৫ করে দেয়ার বিনীত সুপারিশ করছি।’
তিনি আরও বলেন, বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ বছরের লক-ইন আমরা প্রত্যাহার চাচ্ছি। একই সঙ্গে এই করহার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার দাবি করছি। এর ফলে বাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ বৃদ্ধি পাবে। তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়ে বাজার সক্রিয় ও শক্তিশালী হবে।
করমুক্ত লভ্যাংশের সীমা দুই লাখ টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, কোম্পানি থেকে দেয়া ডিভিডেন্ড আয়ের করমুক্ত সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২ লাখ টাকা করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির ন্যয় তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রেও ২.৫ শতাংশ কর হ্রাস করার সুপারিশ করছি। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলো ব্যবসায়িকভাবে আরও সক্রিয় ও সমৃদ্ধ হবে, যা প্রত্যক্ষভাবে পুঁজিবাজারের জন্য, বিনিয়োগকারীর জন্য তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল বয়ে আনবে।
- ১পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ২ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৫লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৭ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার





পাঠকের মতামত