প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ ৪:৫০ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৬০৮ বারে ৭ লাখ ৯৮ হাজার ১৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৫৮৪ বারে ৬৪ লাখ ১ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪০ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৯৮ বারে ৩৯ লাখ ১৮ হাজার ৪৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৯ দশমিক ৪৬ শতাংশ, পেনিনসুলার ৮ দশমিক ৮২ শতাংশ, এসএস স্টীলের ৭ দশমিক ০৪ শতাংশ, আমরা টেকনোলজি ৭ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৬৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬ দশমিক ৪৫ শতাংশ ও ওয়ালটনের ৬ দশমিক ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...