জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫ ১২:২২ পিএম

আগামী নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মাজহারুল ইসলাম। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তাঁর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান জিএস মোঃ মাজহারুল ইসলাম। যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী।

সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপর। দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরা নৈতিকতা এবং শিক্ষার আলোকে সমাজে নেতৃত্ব দিতে পারবে। তাই সবাইকে আইন ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হলো গাজীপুর-৩ আসনে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং চিকিৎসা খাতের মান বৃদ্ধি করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দল কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া অত্যন্ত জরুরি।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মাজহারুল ইসলাম বলেন, একটা দল গুজব দলে পরিণত হয়েছে। বিএনপির অনেক নেতা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে যদি ধানের শীষে ভোট না দেন তাহলে আমাকে ফাঁকি দেওয়া হবে। আর আমাকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দেয়া হবে। আমার নেতার নাম নেওয়ার আগে ওযু করে নেবেন। আমার নেত্রীর নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়। ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। এসব গুজব এবং টাকা-পয়সা ছড়িয়ে পেশী শক্তি দিয়ে আর ভোট ম্যানুপোলেট করতে পারবেন না। এই দেশ তারুণ্যের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ। টাকা দিয়ে আগামীতে একটি ভোটও কিনতে পারবেন না।

বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, ওই দলের নেতাদের বক্তব্য মনে হচ্ছে তারা দেশ কিনে ফেলেছে। ধানের শীষে ভোট না দিয়ে ভোট কেন্দ্র থেকে কেউ সুস্থ হয়ে ফিরতে পারবে না। কোন মহিলা ধানের শীষের বাইরে ভোট চাইতে আসলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ধানের শীষের পোলিং এজেন্ট ছাড়া আর কোন এজেন্ট ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হবে না। এই দেশ কাউকেই ইজারা দেইনি এবং কারো বাপের না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমাদের বন্ধুর গায়ে হাত দিয়ে দেখেন সেই হাত ভেঙ্গে দেবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, সম্ভাবনামায় বাংলাদেশের অগ্রযাত্রাকে গতিশীল করতে তরুণ যুব সমাজ বারবার বুকের রক্ত ঢেলে দিয়েছে। দেশকে রক্ষার জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে তারা। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তুরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের শৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানে তরুণ ছাত্র সমাজের ভূূমিকা পৃথিবীর ইতিহাসে বিরল। তরুণ যুব সমাজ বারবার প্রমাণ করেছে তারা কখনো হারতে জানেনা। ভারতের সমালোচনা করে বলেন, বাংলাদেশের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা ভারত। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং তাদের দালালদেরকে আমরা ১৬ বছর পর উৎখাত করতে পেরেছি। ভারত নতুন করে একটি পুতুল সরকারকে আমাদের আসন্ন নির্বাচনে ক্ষমতায় বসাইতে চায়। আপনারা এমন দলকে ক্ষমতায় আনেন যারা নদীর পানির ন্যায্যা হিস্যা করে উত্তরবঙ্গের কৃষকের মুখে হাসি ফোটাতে পারবে, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিধান করতে পারবে। আর কোন মানুষকে ফেলানির মত তারকাটায় জুলে মৃত্যুবরণ করতে হবে না। এমন কোন দলকে ক্ষমতায় আনবেন না যারা স্বার্থের জন্য কর্মীকে খুন করতে পারে আর কর্মীরা নেতাকে খুন করতে পারে। যে দলের হাতে কর্মীরা নিরাপদ নয় সে দলের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নূরুল ইসলামের সঞ্চালনায় যুব ও ছাত্র সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মাজহারুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইস আর এম সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ আজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান, তারবিয়াত সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, গাজীপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন পাঠান, শ্রীপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...