জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ ৮:২৯ পিএম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী স্ত্রী আরিফা ইয়াসমিনকে (২৪) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুর রশিদের (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (দক্ষিন পাড়া) চেয়ারম্যান বাড়ীর মোড় সংলগ্ন আবু আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহতের আরিফা ইয়াসমিন নেত্রকোনা সদর উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তার স্বামী আব্দুর রশিদ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের ফজলুর রহমানের ছেলে। আরিফা ইয়াসমিন তার তৃতীয় স্ত্রী। তাকে ছাড়াও আব্দুর রশিদের আরো তিন স্ত্রী রয়েছে। তারা কেওয়া (দক্ষিন পাড়া) চেয়ারম্যান বাড়ীর মোড় সংলগ্ন আবু আলীর বাড়ীতে গত ৮ মাস যাবত ভাড়া বাসায় বসবাস করে।

নিহতের ছোট বোন শিফা আক্তার জানান, প্রায়ই তার বোনের সাথে তার স্বামীর বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এর জের তার স্বামী তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

বাড়ির মালিক আবু আলী বলেন, প্রায় আট মাস আগে আরিফা ইয়াসমিন তার দুই সন্তানসহ বাসা ভাড়া নেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তার স্বামী আব্দুর রশিদ তার অন্য এক স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আসেন এবং রাতযাপন করেন। সকালে ঘরে আরিফা ইয়াসমিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহত গৃহবধূর স্বামী আব্দুর রশিদ চারটি বিয়ে করেছেন এবং বর্তমানে চতুর্থ স্ত্রীকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার দিন আব্দুর রশিদ তার তৃতীয় স্ত্রী আরিফা ইয়াসমিন সঙ্গে খাবার খাওয়ার পর রাত্রীযাপন করেন। প্রাথমিক ধারণা সে তার স্ত্রী আরিফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফরের চেষ্টা চালাচ্ছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...