
আদার ব্যবহার শুধুমাত্র চা এবং খাবারের স্বাদই বাড়ায় না, এর স্বাস্থ্য উপকারিতাও আছে। কমবেশি সবাই চায়ের সঙ্গে কিংবা রান্নায় আদার ব্যবহার করেন। কিন্তু আপনি কি কখনো আদার রস খেয়েছেন? বিশেষজ্ঞদের মতে, আদার রস হলো প্রাকৃতিকভাবে স্বাস্থ্য উপকারিতা পাওয়ার সবচেয়ে সহজ উপায়। এটি আয়ুর্বেদ ঔষধি গুণের জন্য পরিচিত। প্রাচীন চিকিৎসায়, আদার রস অনেক রোগ নিরাময়ের জন্য ভেষজ হিসেবে ব্যবহৃত হতো।
আদার মধ্যে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান। এগুলো হলো ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিংক, কপার, ম্যাংগানিজ ক্রোমিয়াম ইত্যাদি। বিশেষ করে সকালে খালি পেটে আদার রস খেলে শরীরে আদার সব উপকার পাওয়া যাবে। সকালে খালি পেটে আদা রস পানের পাঁচ উপকারিতার কথা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘ ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে।
ওজন কমাতে সাহায্য করে
খালি পেটে আদার রস খেলে বিপাকক্রিয়া বাড়ে। বিপাকক্রিয়া ঠিক থাকলে সারাদিন স্বাভাবিক কাজ করার সময়ও এটি ক্যালোরি পোড়ায়। যা দ্রুত চর্বি ঝরাতে সাহায্য করে। আদা পানি প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে।
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী
আপনি যদি খালি পেটে আদার রস পান করেন তবে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে। এ কারণে আদার রস খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
ত্বকের জন্য উপকারী
আদার রস শরীরে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও, এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হয়। ত্বকের ফুসকুড়ি, ব্রণ এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এই পানি। নিয়মিত আদার রস পান রক্তকে স্বাভাবিকভাবে বিশুদ্ধ করতে সাহায্য করে, যার প্রভাব সরাসরি ত্বকে দেখা যায়।
প্রদাহের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক
শরীরের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে আদার রস। আদায় থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধেও লড়াই করতে আদার রস খুবই উপকারী।
পেটের জন্য উপকারী
খালি পেটে আদার রস খেলে হজমশক্তি বাড়ে। এই কারণে, এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটের ফোলাভাব, বমি, ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর। তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এর কারণে এটি হৃদ্রোগ, স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে।
যেভাবে তৈরি করবেন
এক খণ্ড আদা ছুলে ধুয়ে নিন। চার কাপ পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে আদা ছেঁচে পানিতে দিন। ১০ মিনিট ফোটান। এবার পানিটা ছেঁকে রসটা পান করুন।
এএন
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত