
খালি পেটে পানি পান করা ভালো। কিন্তু শরীরে জলের ঘাটতি পূরণ করতে, মেদ ঝরাতে বা হজমের সমস্যা দূর করতে অনেকেই সকালে খালি পেটে নানা রকম পানীয় পান করেন। কেউ আবার স্বাস্থ্যকর পানীয় ভেবে সকালে ফলের রসও খান। কিন্তু এই অভ্যাস কি শরীরের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।
১. উষ্ণ পানিতে মধু
মেদ ঝরাতে, হজমের সমস্যা বশে রাখতে এবং বিপাকহার উন্নত করতে সকালবেলা খালি পেটে উষ্ণ পানিতে লেবু এবং মধুর মিশ্রণ খেয়ে থাকেন অনেকেই। তবে পুষ্টিবিদদের মতে, উষ্ণ পানিতে লেবুর রস তেমন ক্ষতি না করলেও মধু কিন্তু রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত করে। সকালবেলা যদি রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, সে ক্ষেত্রে সারা দিন ধরে খাবার খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। মেদ ঝরার পরিবর্তে উল্টে ওজন আরও বেড়ে যেতে পারে। তবে অনেকেই বলেন, কার্বোহাইড্রেটের প্রাকৃতিক উৎস হল মধু। বিভিন্ন গবেষায় দেখা গিয়েছে, বিপাকহার উন্নত করতে খাঁটি মধুর যথেষ্ট ভূমিকা রয়েছে।
২. চা এবং কফি
খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। ফলে হজমের গোলমাল বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়। পুষ্টিবিদদের মতে, খালি পেটে ক্যাফিনজাতীয় পানীয় খেলে কর্টিজল হরমোনের মাত্রাও বেড়ে যায়। তাই ঘুম থেকে ওঠার অন্তত পক্ষে এক ঘণ্টা পর চা বা কফি খাওয়া যেতে পারে।
৩. ফলের রস
সকালে ফলের রস খেতেও নিষেধ করছেন পুষ্টিবিদেরা। কারণ ফলের মধ্যেও নানা রকম অ্যাসিড থাকে। খালি পেটে ফলের রস খেলে অম্বলের সমস্যা বেড়ে যেতে পারে। ফল যে হেতু খাবার হজমে সহায়তা করে, তাই খালি পেটে খেলে গ্যাসের সমস্যাও বৃদ্ধি পায়। এ ছাড়া প্যাকেটজাত ফলের রসে কৃত্রিম চিনি দেওয়া থাকে। যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত